৩০ হাজার টাকায় বেস্ট বাজেট Gaming PC | গেমাররা মিস করবেন না!
আপনি কী একটি গেমিং পিসি বিল্ড করতে চান? বাজেট ৩০ হাজার টাকা?
তাহলে পোস্টটি আপনার জন্যই। আজকের আর্টিকেলে ৩০ হাজার টাকার মধ্যে সেরা একটি গেমিং
পিসি বিল্ডিং গাইড শেয়ার করবো।
যারা কম্পিউটার শেখা থেকে শুরু করে সবধরনের গেইমের মজা নিতে
চান, এবং ভিডিও এডিটিং করার জন্য সাশ্রয়ী দামে একটি গেমিং পিসি বিল্ড করতে
চাচ্ছেন, তাদের জন্য আজকের এই পিসি বিল্ডিং গাইডটি অনেক হেল্পফুল হবে বলে আশা
করছি।
গেমিং কম্পিউটারটির জন্য এই দামে সেরা কম্পোনেন্টগুলোর ব্যবহার
করছি। আপনি যদি চান, তাহলে এতে এক্সট্রা কিছু যোগ করতে পারেন। তবে দামের কথা
চিন্তা করে আমরা বাড়তি কোনো পার্টসের উল্লেখ করছি না। এখানে শুধুমাত্র মেইন
পার্টসগুলো দিয়ে আমরা পিসি বিল্ড করবো। ব্যবহৃত পার্টসগুলো কেনার সময় দাম কম-বেশি
হতে পারে।
একনজরে দেখে নিন পিসি তে আমরা কী কী ব্যবহার করবো
প্রসেসর
|
AMD
RYZEN 3 2200G
|
৮৯০০ টাকা
|
|
মাদারবোর্ড
|
ASUS
EX-A320M
|
৭২০০ টাকা
|
|
র্যাম
|
২ টি
G.Skill Ripjaws-V 4GB 2666MHz DDR4 Ram
|
৬০০০ টাকা
|
|
স্টোরেজ
|
Adata SU 650
240GB SATA III SSD
|
৩০০০ টাকা
|
|
চ্যাসিস এবং পাওয়ার সাপ্লাই
|
MaxGreen
G563BL
|
২৬০০ টাকা
|
|
সর্বমোট খরচ
|
২৭৭০০ টাকা
|
||
বাজেটের কথা চিন্তা করে পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ডের উল্লেখ করিনি। চেসিস এর ভেতরে থাকা পাওয়ার সাপ্লাই দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। এবং প্রসেসরে একটি বিল্ট-ইন গ্রাফিক্স আছে, যা বাজারের অন্যান্য এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ডের সমান। এটি দিয়ে আরামসে যেকোনো গেইম প্লে করতে পারবেন।
কেন এই বাজেটে উপরের পার্টস গুলো সিলেক্ট করলাম? দেখে নিন
পার্টসগুলোর বৈশিষ্ট্য
⤙ প্রসেসর ⤚
![]() |
| AMD RYZEN 3 2200G |
➦ RYZEN 3 2200G এই বাজেটে সেরা একটি
প্রসেসর। এটির বেস ক্লক 3.5
GHz এবং বুস্ট ক্লক 3.7
GHz।
এতে আছে চারটি কোর এবং চারটি থ্রেড। এই দামে ইন্টেলের কোনো প্রসেসরে আপনি চারটি
কোর পাবেন না। এটিতে বিল্ট-ইন জিপিউ Radeon VEGA 8 রয়েছে। তাই বাড়তি কোনো জিপিউ না
লাগালেও চলবে। প্রসেসরটি এন্ট্রি লেভেল গেমিং, কনটেন্ট তৈ্রী এবং মাল্টিটাস্কিং এর
জন্য বেশ উপযোগী।
⤙ মাদারবোর্ড ⤚
![]() |
| ASUS EX-A320M |
➦ ASUS
EX-A320M মাদারবোর্ডটির বিল্ট কোয়ালিটি অত্যন্ত ভালো। এটি একই প্রাইস
রেঞ্জে অন্যান্য মাদারবোর্ড গুলো থেকে বেশ উন্নত। এতে ওভারক্লকিং সুবিধা নেই, তবে
বেশ কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। এর ৪ টি মেমরী স্লট আছে, তাই ভবিষ্যতে খুব সহজেই
স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। এবং গ্রাফিকস কার্ড যুক্ত করতে পারবেন।
⤙ র্যাম ⤚
![]() |
| G.Skill Ripjaws-V 4GB 2666MHz DDR4 Ram |
➦ বেস্ট পারফরমেন্স এর জন্য আমরা ৪ জিবির দুইটি র্যাম ব্যবহার
করছি। AMD এর
প্রসেসরগুলো ডুয়াল চ্যানেল মেমোরিতে অস্থির পারফরমেন্স দেয়।
⤙ স্টোরেজ ⤚
➦ আমাদের বাজেট বিল্ডটিতে আমরা স্টোরেজে ব্যবহার করবো Adata SU 650 240GB
SATA III SSD। যেহেতু এই বাজেটে বিশাল স্টোরেজ পাওয়া সম্ভব নয়। তবে যাদের
কাছে স্টোরেজ বেশি গুরুত্বপূর্ণ তারা প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাছাই করে নিতে
পারেন। এক্ষেত্রে বাজেট সামান্য বৃদ্ধি করতে হতে পারে।
➦ MaxGreen
G563BL চ্যাসিসটি আমরা ব্যবহার করবো। চ্যাসিসটি এই দামে সেরা কম্পিউটার কেসিং মনে হয়েছে। এরপরেও যদি টাকা বেঁচে যায়, তাহলে আরো ভালোমানের কেসিং নিতে পারেন।
এর সাথে একটি নন-ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই আছে। সেটিই ব্যবহার
করতে পারেন, তবে ভবিষ্যতে একটি ভালো ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই নেয়ার পরামর্শ
থাকলো।
যারা নতুন পিসি কিনবেন ভাবছেন অথবা বাজেটের মধ্যে একটি গেমিং
পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য এই পিসি বিল্ডিং গাইডটি একটু হলেও সাহায্য
করবে বলে আমি মনে করি। ৩০ হাজার টাকার মধ্যে বেস্ট পারফর্মেন্স দেয়ার মতো কম্পোনেন্টগুলো
নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আপনার চাহিদা যদি এর চেয়েও বেশি থাকে, তাহলে আপনাকে
বড় বাজেট করতে হবে।
এটি আমার প্রথম পিসি বিল্ড রিলেটেড আর্টিকেল। কোনো ভুল-ত্রুটি
থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। কম্পিউটারের বিভিন্ন সমস্যা
এবং তার সমাধান পেতে আমার ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ।






Write your opinion